দহন

লেখক : সায়নী মুন্সী

১.
লখনার মায়ের শরীর ধ্বসেছে
বাড়ি বাড়ি, আর বাসন, সে মাজবে না;

ছাইয়ে ঢাকে নিভন্ত অঙ্গার-
নিজেকে আর কিছুতেই জানবে না।

২.
কোনও লেখাই পোড়ায় না আজকাল,
পোড়ায় না বুকের ভেতরটা!
ঠিক যেন
আধ-পোড়া সিগারেট
থেঁতলাবে বলে কেউ
বাড়িয়ে দেয় পা-টা।

৩.
সকালে, নুনে পোড়া তরকারি
আর উচ্ছিষ্ট জোটে;

কিছু পরমান্ন দাও
উপেক্ষার ঠোঁটে।


লেখক পরিচিতি : সায়নী মুন্সী
সাহিত্য অনুরাগী। সেখান থেকেই লেখার সূত্রপাত। কাব্যগ্রন্থ নেই যদিও। তবে, অসংখ্য পত্র-পত্রিকায় কবিতা প্রকাশিত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up