লেখক : পিউ দত্ত
জন্ম-মৃত্যুর মাঝে তোমারই স্থান।
আমাদের সুস্থ জীবন তোমারই দান।।
চারিদিকে হাজার মারণব্যাধি যখনই করে অস্থির।
তখনই তোমার কণ্ঠ বলে ওঠে, ভাল আছ তুমি, হও সুস্থির।।
তুমি যে নও শুধু রক্ত-মাংসে গড়া মানব, তুমি যে হয়েছ মানব ঈশ্বর।
হাজারও স্বজন হারানোর আর্তনাদে, কিংবা কখনও নতুন জীবনের আনন্দধ্বনিতে তুমি যে স্বাক্ষরিত।।
জীবনের সবটুকু আহ্লাদ দিয়েছ আমাদের তরে বলিদান।
শত শত মানব জীবনের শর্তের দাবিতে, ধমনীর ধীর স্পন্দন, গলিত মাংসের খণ্ডে, ভাঙা হাড়ে দিয়েছ নতুন জীবন।।
ও ডাক্তার, ও ডাক্তার, আমার যে কিছুই নেই তোমাকে দেবার।
এইভাবেই থেকে যাক আজীবন আমাদের সাথে তোমাদের নাম ।।
আর থাকুক আমাদের জীবনের পাতায় তোমাদের স্থাপত্য প্রতিষ্ঠার কাল, যুগের ইতিহাস।
ও ডাক্তার, ও ডাক্তার তুমি থেকে যাও ত্রিশ-শে জুনের পাতায়।।
লেখক পরিচিতি : পিউ দত্ত
গবেষক, বাংলা বিভাগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়

