মাতৃভাষা

লেখক : মোঃ নাঈম আজিজ

প্রথম যখন মায়ের মুখে
শুনি সেই ভাষা গান,
ভাষা নয় যেন মধু বাণী লাগে
বাংলা তারই নাম।
এই ভাষাতে বাবায় শোনায়
আদর্শে ভরা গান,
এই ভাষাতেই দিদিমা শোনায়
পুঁথি আর জয়গান।
শুনেছি আমি, ভাষার লাগি
রক্ত করিয়া দান,
রফিক, সালাম, জব্বারেরা
দিয়েছে তাদের প্রাণ।
এই ভাষাতেই গাহি আমি
গাহি শান্তির গান,
ভাষা নয় শুধু মধু বাণী লাগে
বাংলা তারই নাম।


লেখক পরিচিতি : মোঃ নাঈম আজিজ
মোঃ নাঈম আজিজ (জন্ম: ১০ ডিসেম্বর ১৯৯৮) একজন বাংলাদেশি কবি, লেখক, প্রকৌশলী ও আলোকচিত্রী। তিনি মূলত কবিতা ও আলোকচিত্রের জন্য পরিচিত। তাঁর সাহিত্যকর্ম আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্বীকৃতি পেয়েছে; তাঁর একটি কবিতা ইতালির ইংরেজি সাহিত্য পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হয়েছে। এ পর্যন্ত তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলার কবি ও কবিতা, বেলা শেষে, Fallen World (ইংরেজি উপন্যাস) এবং For Love (ইংরেজি উপন্যাস)। তাঁর লেখায় মানবতা, ন্যায়নীতি, সমাজ, ইতিহাস ও অনুভূতির নানা দিক গভীরভাবে প্রতিফলিত হয়। কবির নাম: মোঃ নাঈম আজিজ ঠিকানা: রাজাশন, সাভার, ঢাকা,বাংলাদেশ যোগাযোগ নাম্বার: +8801648921953 ই-মেইল: nknaeem14@gmail.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up