অন্তরের উদ্বোধন

লেখক : সোহন ঘোষ

তিমির রাত্রি শেষ হ’ল আজ, ফুটল আলোর হাসি,
হৃদয়ে বাজল অভয় মন্ত্র, ছড়াল দিব্য বাঁশি।
ক্ষুদ্র গণ্ডি ঘুচিয়ে দিয়ে, প্রসারিত করো হাত,
নিখিল বিশ্বে দেখব মোরা— একই প্রাণের জাত।

ত্যাগ ও সেবায় পূর্ণ হোক এ মর্ত্যের অভিলাষ,
ঘুচুক দ্বন্দ্ব, আসুক সাম্য, অমৃতের আশ্বাস।
আত্মজ্ঞানের অগ্নিশিখায় পুড়ুক সকল ছাই,
সত্যের পথে যাত্রা মোদের, কোন ভয় যে নাই।

অন্তর-কন্দরে জাগো আজ, হে জ্যোতির্ময় বিভু,
তোমারি চরণে সঁপিনু প্রাণ, জয় হোক তব প্রভু।


লেখক পরিচিতি : সোহন ঘোষ
সোহন ঘোষ হলেন বাংলা ভাষার একজন তরুণ লেখক। উচ্চমাধ্যমিক দেওয়ার পর তার প্রথম লেখা প্রকাশিত হয়। তার পর থেকে নিয়মিত লেখালেখি তিনি করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up