দহন-বৃক্ষ

লেখক : অসীম ভুঁইয়া

যে শব্দে বধিরতা নেই
সে সমুদ্র হতে পারে না
খুঁজে পেতে পারে না অতলের ছেদরেখা

হৃদয় তো চূড়ান্ত তলদেশ
যাকে ছুঁতে জানলে
বৃক্ষ হয়ে ওঠে জীবন

জীবনই শব্দ-ব্রহ্ম! সৃষ্টির মায়াজাল
নীরব যাপনেও যে প্রকট হতে থাকে

এমন ব্রহ্ম-জীবন অগণিত কাটাকুটিময়
অখণ্ড স্তব্ধতা যাকে পরিমাপ করে চলে
ভেঙে চলে প্রতিটি মুহূর্ত নিজস্ব বয়ানে

কী এমন সংলাপ-গাথা
জুড়ে আছে গভীরতর
যাকে ছিন্ন হতে দেখেনি কেউ

যদি একবার প্রতীক লিপিতে
খুঁজে পাও তাকে-
তবে সমগ্র ব্রহ্মাণ্ড ঢলে পড়বে
দহন বৃক্ষে


লেখক পরিচিতি : অসীম ভুঁইয়া
শূন্য দশকের কবি। এছাড়াও ব্যাকরণ চর্চা করা হয়। ১৬ টি বই রয়েছে। দেশ, নবকল্লোল, কবিতা ক্যাম্পাস, কথা সাহিত্য, কবিতা পক্ষিক ,কবি সম্মেলন সহ অসংখ্য পত্রিকায় লেখালেখি করা হয়। পেশা শিক্ষকতা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up