দহন-বৃক্ষ
লেখক : অসীম ভুঁইয়া
যে শব্দে বধিরতা নেই
সে সমুদ্র হতে পারে না
খুঁজে পেতে পারে না অতলের ছেদরেখা
হৃদয় তো চূড়ান্ত তলদেশ
যাকে ছুঁতে জানলে
বৃক্ষ হয়ে ওঠে জীবন
জীবনই শব্দ-ব্রহ্ম! সৃষ্টির মায়াজাল
নীরব যাপনেও যে প্রকট হতে থাকে…
ashim.bhunia1982@gmail.com
যে শব্দে বধিরতা নেই
সে সমুদ্র হতে পারে না
খুঁজে পেতে পারে না অতলের ছেদরেখা
হৃদয় তো চূড়ান্ত তলদেশ
যাকে ছুঁতে জানলে
বৃক্ষ হয়ে ওঠে জীবন
জীবনই শব্দ-ব্রহ্ম! সৃষ্টির মায়াজাল
নীরব যাপনেও যে প্রকট হতে থাকে…
যে জলাশয়টিতে আগাছা ও আবর্জনা
জমে আছে
তা দীঘি ছিল একদিন
সেখানে রোজ কত কত কান্না
আর ভালবাসার গান
আশ্চর্য সুরে প্রবাহিত হত
কোনও একদিন সেখানে ফেলে গেল কেউ
অর্ধমৃত ভ্রূণ
তারপর থেকেই দীঘিটি জলাশয় হয়ে …
প্রতিটি জন্মকে শনাক্ত করতে গিয়ে
নির্মিত হয় ভুলের পরিখা
পরিখার চারিদিকে জলের ঘূর্ণন
যেন শনি-গ্রহের অভিশপ্ত বলয়
জন্মান্তরের এই পথক্রমায়
সংশোধনের মন্ত্র শেখা বৃথা
কারণ যতটা ভুল দ্বীপ হয়ে আছে
ভুলের সংস্কার ঠিক ততটাই
আমাদের জীবন …
মাসিক দীপায়ন প্রতিযোগিতা
