রোজ নতুনে

লেখক : দীপঙ্কর বেরা

আকাশ আলো মাটির বুকে জেগে আছে প্রাণ
অনন্ত এ বিশ্বলোকে পাই যে প্রেমের ঘ্রাণ।

তাই তো মনের জানলা খুলে শুনি হৃদয় গান
মৌমাছিরা ফুলের বনে হাসির ছন্দ তান।

সূর্য-চন্দ্র-গ্রহ-তারা কোথায় কত দূর
ভাবনা মনের হাজার বুনন নীড়ে ফেরার সুর।

ভোরের পাখি মিষ্টি বাতাস শিশির ভেজা ঘাস
প্রাণের মোহ দিনান্ত সুখ আমরা বারো মাস।

বর্তমানের রূপ আলোকে ভবিষ্যতের প্রাণ
আছে যারা তারাও সবার রাখছে হৃদয় মান।

রোজ নতুনে রাত্রি দিনে জগৎ ঘুর্ণি পাক
গাছ সবুজে রৌদ্র খেলা থাক আমাদের থাক।


লেখক পরিচিতি : দীপঙ্কর বেরা
আমার লেখাই আমার পরিচয়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up