লেখক : বিশ্বজিৎ কুমার পাল
সাঁঝের শেষে নদীর জলে নামে নীলিমার ছায়া,
দূর গগনে জ্বলে তখন একলা তারার মায়া।
শিউলি-ভেজা পথের ধারে থামে বাতাস ধীরে,
অচিন পাখি গান শোনায় হারানো দিনের তীরে।
জোছনা এসে জানলা ছুঁয়ে বলে গোপন কথা,
চাঁদের বুকে জমে থাকে কত বিরহ-ব্যথা।
ঝরা পাতার মর্মর সুরে জাগে স্মৃতির রেশ,
নীরবতার গভীর বুকে হারায় দিনের শেষ।
যে স্বপ্নগুলো ভোরের আগে দেখেছিলাম চুপে,
তারা আজও রঙ ছড়ায় নীল আকাশের রূপে।
হারিয়ে যাওয়া মানুষগুলো থাকে হৃদয়জুড়ে,
তাদের স্মৃতি শিশির হয়ে নামে রাতের নূরে।
তাই তো আমি আঁধার পেরিয়ে খুঁজি আলোর গান,
মানুষেরই ভালবাসায় বাঁচুক মানুষের প্রাণ।
লেখক পরিচিতি : বিশ্বজিৎ কুমার পাল
আমার নাম বিশ্বজিৎ কুমার পাল। আমি ইন্টারমিডিয়েট এ পড়ি বিজ্ঞান বিভাগে ছাত্র। আমার বাবা কৃষক। আমি নিম্নমধ্যবৃত্ত পরিবারের সন্তান।

