বুকের বাঁধে শ্রাবণ

লেখক : অভিজিৎ হালদার

চোখের কোণে জমল আবার মেঘের খামখেয়ালিপনা,
পুরনো চিঠি ভিজছে আজ চোখে শ্রাবণধারা।
কাগজে জমা কালির দাগে মিশেছে অবহেলা,
তুমি ছাড়া শূন্য এ ঘরে শুধু স্মৃতির ক্ষত।
ঘরের কোণে ঝুল জমেছে পুরনো সেই খাটটায়,
বালিশের ওই একপাশে আজও তোমার ঘুমের ঘ্রাণ।
অচেনা এক শহরে আজ কাটাও তুমি অন্য কারও হাত ধরে,
আর আমার একলা রাতে বাজে কেবল বেদনার গান।
কত শত ঋতু বদল হ’ল তোমার চিঠির অপেক্ষায়,
জানালায় এসে ভিড় করে আজ অবুঝ অভিমান।
চোখের জল আজ বাঁধ মানে না, বুক ফাটে কান্নায়,
তোমার দেওয়া ঘড়ির কাঁটা কেন আজও থামে না জানো?
বিকেলের রোদে ছায়া পড়ে ভাঙা কাঠের জানালায়,
মেঘলা আকাশ ঝরে পড়ে তোমার অবহেলায়।
কাউকে তো আর দোষ দিই না, কপাল পোড়া আমারই,
শূন্য খাঁচায় বন্দি পাখি কেবল তোমাকেই ডেকে মরি।
সন্ধ্যে নামে ঝড়ের বেগে ঝিঁঝিঁ ডাকে অন্ধকারে,
হৃদয় চিরে রক্ত ঝরে অবুঝ অভিমানে।
সব হারিয়ে আজ আমি বড় একা এই পৃথিবীর ভিড়ে,
চোখের জলে ভাসল জীবন তোমার মনের অন্তঃপুরে।।


লেখক পরিচিতি : অভিজিৎ হালদার
লেখক পরিচিতি:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত মোবারকপুর গ্রামে ২০০১ সালের ১লা সেপ্টেম্বর। পিতা কার্ত্তিক হালদার ও মাতা আরতি হালদার। প্রাথমিক শিক্ষা মোবারকপুর প্রাইমারী বিদ্যালয় , মাধ্যমিক শিক্ষা ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় , সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে স্নাতক এবং আই টি আই উত্তীর্ণ। লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে। লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে। প্রথম বই: "প্রথম আলো " পেশা ও পরিচয়: তরুণ কবি, গল্পকার, উপন্যাসিক, গীতিকার, লেখক ও অন্যান্য। সাহিত্যিক ধারা: আধুনিক ও উত্তর-আধুনিক কবিতা, প্রেম ও বিরহ, অস্তিত্ববাদী ভাবনা, গ্রামীণ ও শহুরে জীবনচিত্র , বাস্তববাদী, দার্শনিক চিন্তাধারা, কল্পনাবিলাসী , রূপকথা , বাস্তব পেক্ষাপট ও সমসাময়িক। বিশেষ উক্তি: "এই শহরকে ভালো না বেসে যদি আমি চাঁদের মাটিকে ভালো বাসতাম তবে আমি নীল ডায়েরি না হয়ে নীল আর্মস্ট্রং হতাম।"

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up