লেখক : মোঃ রমজান আলী
একদা বাসন্তী পূর্ণিমার আধো রাতে, খোলা আকাশের নিচে বসে নিভৃতে ভাবছিলাম—সৃষ্টিকর্তার কাছে আমি যা চেয়েছিলাম এবং পক্ষান্তরে যা পেয়েছি, তার কথা।
আমি সৃষ্টিকর্তার কাছে চেয়েছিলাম অদম্য শক্তি।
কিন্তু তিনি আমাকে করলেন দুর্বল—যার ফলে আমি সর্বদাই সৃষ্টিকর্তার প্রয়োজনীয়তা অনুভব করি।
আমি তাঁর কাছে চেয়েছিলাম অর্থ-সম্পদ, যাতে আমি সুখী হতে পারি।
কিন্তু আমি পেলাম দারিদ্র্য, যা আমাকে দিল গভীর জ্ঞান।
আমি সব সময় উচ্চ শ্রেণিতে থাকতে চেয়েছিলাম, যাতে আমি নিম্ন শ্রেণির মানুষের ওপর প্রভাব বিস্তার করতে পারি।
কিন্তু তিনি আমাকে করলেন সংযত, যার ফলে আমি মানুষের অসীম নিঃস্বার্থ ভালবাসা পেয়েছি।
আমি জীবনে উপভোগ করার জন্য সবকিছুই চেয়েছিলাম।
কিন্তু তিনি আমাকে দিয়েছেন আমার জীবনটা—যার জন্য আমি জীবনের সবকিছু উপভোগ করতে পারি।
আমি যা চেয়েছিলাম, তা কিছুই পাইনি।
কিন্তু আমি যা পেয়েছি, তা-ই আমাকে আমার অজান্তে পরিপূর্ণ করেছে এবং বুঝিয়েছে—আমার যা আছে, তা নিয়েই জীবনকে উপভোগ করা উত্তম।
লেখক পরিচিতি : মোঃ রমজান আলী
মোঃ রমজান আলী জন্ম: ১৮ অক্টোবর ২০০৮, বড়ালী গ্রাম, সোনাবাড়িয়া ইউনিয়ন, কলারোয়া, সাতক্ষীরা। মোঃ রমজান আলী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের বড়ালী গ্রামের একজন তরুণ লেখক। তিনি বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, বি.বি.আর.এন.এস. সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সোনার বাংলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন। সাহিত্য পাঠের মধ্য দিয়েই তাঁর লেখালেখির প্রতি আগ্রহের সৃষ্টি। কবিতা,

