এক অনন্ত প্রেম

লেখক : অর্ণব কুমার মন্ডল

তারে দেখলাম –
সকালবেলায় সূর্যের প্রথম আলোয়,
তার মুখদর্শন হ’ল –

হঠাৎ দেখা
স্বপ্ন রেখা
সকাল সকাল
তৃপ্তি মাখা
আমার পানে
চেয়ে তুমি
হৃদয় বীণার
ছন্দে আমি
তোমায় পাওয়া
সহজ যত
মানিয়ে নেওয়া
কঠিন তত
তোমার সাথে
সহচরী
হাতে হাতে
ধরি ধরি
একই পাতায়
আমরা দু’জন
আমার মনে
কুহু কূজন
সকাল সাঁঝে
হেরি তোমায়
মনের আশ
মেটে না তো
হায়!!!

শীতের দিনে
তোমার পরশ
হৃদয় মাঝে
জাগায় হরষ
কৈশোরেতে তোমায় পাওয়া
যৌবনেতে সঙ্গ দেওয়া
প্রৌঢ়ত্ত্বের মাধুরী
আমার চিরন্তন প্রিয়া

হিঙের ক-ক-ক-কচুরী


লেখক পরিচিতি : অর্ণব কুমার মন্ডল
লেখক পরিচিতি: *********** জন্ম ১৮ই শ্রাবন ১৩৮৯( ৪ঠা আগস্ট ১৯৮২)কলকাতা,ভারত।শৈশব কেটেছে দমদম ক্যান্টনমেন্টের মাটিকোল অঞ্চলে । শিক্ষা কলকাতায় । শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ।বর্তমানে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত । ছবি আঁকা আর লেখালেখি করা শখ ।ইতিমধ্যে কিছু লেখা প্রকাশিত বিভিন্ন পত্রিকায় ।অঞ্জলি প্রকাশনীর হাত ধরে পূর্ণদৈর্ঘ্যের অলৌকিক ও ডিটেকটিভ গল্পের সম্ভার নিয়ে "চক্রব্যূহ" ও সামাজিক উপন্যাস " স্বদেশ" প্রকাশিত হয়েছে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up