লেখক : শারমিন শিলা রিয়া
স্বাধীনতা মানে তখন বুঝতাম না,
তখন ভোগ করতাম অবাধ স্বাধীনতা।
সেই দিন, সেই সময়,
ছিল যেন রঙিন কাগজে
জলরঙে আঁকা ছবি—
হয়ত পারব না ভুলতে ফেলে আসা দিনটা,
ছিল মোর জীবনের শ্রেষ্ঠ সময়টা।
এদিক-ওদিক,
না ছিল রাত, না ছিল দিন,
সারাদিনই চলে যেত খেলার কোন এক ছলে,
এভাবেই কেটে যেত বেলা।
খাবার খাওয়ার ছিল না ভাবনা!
হয়ত সময়টা তখন
ছিল স্মৃতিজড়ানো পাতা।
তবু নাহি পারি ভুলতে ঐ সময়টা,
যেখানে ছিল শাসনের ভাণ্ডার।
কে মানে কার কথা!
দিনভর চলত মোর খেলা,
এভাবেই ফেলে আসা দিন
উঁকি দেয় মাঝে ধরা।
পারা যায় না ভোলা।
ওরে, যারা এরে ধরা—
বিচারের নাহি ছিল শেষ!
স্কুল যখন হত ছুটি,
এদিকে একটা উঁকি, ওদিকে একটা ঝুঁকি—
কে আসে, কে ফিরবে বাড়ি!
আসার সময় ওরে একটা চিমটা,
ওরে একটা কিল।
পথে ছিল লজ্জাবতীর বিল—
পা দিয়ে লজ্জাবতী মিলিয়ে দিতাম।
এভাবেই খেলার ছলে বাড়ি ফেরা,
এসে সেই আবার খেলা।
হয়ত ছুটে যেতাম খোলা মাঠে,
নয়ত ধানের খেতে মিশে যাওয়া,
শুরু হয়ে যেত লুকোচুরি খেলা!
এভাবেই মায়ের স্পেশাল ক্যালানি দিয়ে
হত শুরু সন্ধ্যাটা।
পড়তে না বসার কত যে বায়না—
পেটে ব্যথা, মাথা ব্যথা!
কথাগুলো ছিল ক্ষুদে প্রতারণা।
এভাবেই ঘুমিয়ে পড়া।
কত ছিল টাল, কত বাহানা,
ভুলতে পারি না মোর ফেলে আসা বেলা!
লেখক পরিচিতি : শারমিন শিলা রিয়া
জন্ম সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায়।লেখালেখি করতে ভালোবাসি।বৃক্ষ, কবিতা,বই পড়তে,ঘুরতে পছন্দ করি।

