কে দেবে উত্তর

লেখক : অরিত্র চক্রবর্তী

বহুকাল আগে বহুযূগ আগে
ছিল সুপুরুষ সভ্যতা, ছিল মায়াময়ী অগ্ৰগতী
দু’জনের হইল মিলন।

বিশ্ব সংসার বলে সাধু সাধু,
চারিদিকে কত খুশি কত আনন্দ
হঠাৎ সুখের দোরে এল
দেবীরুপী ছদ্মবেশী রবিমাখা কাক,
নিভে গেল আলো…

চারিদিকে মারামারি কাটাকাটি
কাঙালের ধন চুরি,
আগুন! আগুন! আগুন!
চারিদিক ছারখার…

সুখের সংসারে আর নেই খুশি নেই আনন্দ
চলে শুধু রাম-রাবণের যুদ্ধ,
আকাশে বাতাসে হাহাকারধ্বনি..

কিন্তু দিন ফুরোলে,
কে রাম, কে শ্যাম, কে ঘনশ্যাম?
এক ঘাটে জল খায়।

এ’ কি অরাজকতা,
চলছে এ’ ধরায়,
অবিরাম অবিরত…

কবে আসবে সর্বশীতলা দুঃখমোচনা দেবী শান্তি,
সুখের সংসার দেবে জুড়ে
করবে বিভীষণ বধ,
আমি সেই প্রতীক্ষায় চেয়ে থাকি পথ।


লেখক পরিচিতি : অরিত্র চক্রবর্তী
একজন দশম শ্রেণীর ছাত্র। প্রথম লেখালেখি ...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up