দয়া দেখাও

লেখক : সৈয়দ নাজিম উদ্দীন

দয়া দেখাও মালতী, দয়া দেখাও-
সব পাষাণ পণ্ডিত ঘিরে আছে,
যদিও তোমার প্রেম আকাশচারী দৈবগতি
ভাগ্যক্রমে পেলে মস্ত পৃথিবীটা।
দয়া দেখাও মালতী, দয়া দেখাও-
যেমন দয়া দেখায় ঈশ্বর বান্দার অন্তরে,
হাত পেতে ভিক্ষে চাওয়া
কিংবা নেড়ি কুকুরের মত ঘুরে ঘুরে চলা,
পাষাণ হইও না, দয়া দেখাও একবিন্দু।
দয়া দেখাও মালতী, দয়া দেখাও-
কী পেলে বা হারালে এই নিষ্ঠুরতায়?
শাণিত হৃদয়ে বয়ে চলে তাচ্ছিল্যের হাসি,
তুমি ডিঙিয়েছ ঢের চূড়া বালি!
দয়া দেখাও মালতী, দয়া দেখাও


লেখক পরিচিতি : সৈয়দ নাজিম উদ্দীন
সৈয়দ নাজিম উদ্দীন একজন আধুনিক কবি ও লেখক। পাশাপাশি তিনি একজন শিক্ষক। তিনি পড়াশোনা করছেন ইংরেজি সাহিত্য নিয়ে। সিটি ইউনির্ভাসিটিতে চতুর্থ বর্ষে অধ্যায়ন করছেন তিনি। তাঁর লেখায় ফুটে উঠে দুঃখবোধ, শূন্যতা ও একাকীত্বসহ ইত্যাদি চিন্তার প্রসার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up