লেখক : কুশল ভট্টাচার্য্য
শেষবারের মত ছুঁয়ে দেখলাম ডাস্টারে,
জমে থাকা ধুলোতে আমার বিশ-ত্রিশের স্পর্শ লেগে আছে।
মনের অশ্রুর সঙ্গে আরও জাগ্রত হল-
আমার ভাল-খারাপের ঝলসে যাওয়া কোলাজ।
একটু একটু করে সঞ্চিত আমার অব্যক্ত অনুভূতিগুলো।
স্মৃতির পরশে আবেগী নয়ন দিল ঢেলে, নিথর মনোভূমির উপর।
আজ অট্টহাস্য-জনকল্লোলের মাঝে
আমাকে নিতে হবে বিদায়,
শুষ্ক পাতার মত ঝরে যাবে সোনালি বিকেল।
অতীন্দ্র প্রহরীর মত কাল এসে জানান দেবে, আমার সময়সীমা।
হয়ত আবার আদিম উপত্যকার উপর ভূমিষ্ঠ হবে নবজাতক,
হয়ত জল-কাদায় মুছে যাবে আমার ক্ষতবিক্ষত পায়ের দাগ।
তবুও সজল চোখের কোণে ভেসে উঠবে এক টুকরো আকাশ,
দৃঢ়কণ্ঠে লালিত হবে বিদায়ের জয়গান।
লেখক পরিচিতি : কুশল ভট্টাচার্য্য
বর্তমানে এক বেসরকারি সংস্থায় কর্মরত।


জমে থাকা অনুভূতির বহিঃপ্রকাশ…