কোনো কোনো তারা থাকে
কবি: ঋষা ভট্টাচার্য
কোনো কোনো তারা থাকে
যারা গ্রহের ঘুম কেড়ে নেয়।
বাতাসে বিষাক্ত সুরে গোটা গোলার্ধ
গ্রাস করে।
এমন শক্তিশালী তারাদের দেশ
কাল সময় অনেক আগেই নির্ধারিত করে
মানুষ। পুঁথিতে লিখে রাখে আগন্তুকের নাম,
তার কার্যাবলী।
তাদের প্রাণদাতা পাপপুণ্য …


