লেখক : জয়শ্রী পাল
মাঝে মাঝে ডেকে নিস, সমুদ্রের অতল আড়ালে,
রাত নেমে এলে,
লক্ষ সবুজ চোখ ঝিলিমিলি জ্বলে,
ভেদ করে, নিশ্চুপ নিশ্চিন্ত অন্ধকার।
সেখানেতে খোঁজ নিস সঙ্গীহীন,
উদাস বিধাতার।
থাক জেগে নির্বোধ চাঁদ, সারারাত,
এপার ওপার জুড়ে, পারাপার করে,
সমস্ত আকাশ,
শ্যামকল্যাণে শুদ্ধ সারং মিশে যাক।
ছেঁড়া আলো জ্যোৎস্নার ধন,
গড়াগড়ি খাক।
চুপিচুপি পা টিপে পৌঁছস তবু,
ব্ল্যাক গ্লেসিয়ার,
অচেনা পথের ভুল, থমকায় হঠাৎ যেখানে,
দাঁড়ি-কমা সব সুখ অচল সেইখানে।
অর্থহীন বিভ্রান্ত জীবন, একেবারে ভুলে যাবে,
খুঁজে ফেরা, জীবনের মানে।
লেখক পরিচিতি : জয়শ্রী পাল
গল্প ও কবিতায় আছি

