জোছনায় ভেজা

লেখক : শফিক শিমু

নিশি পিরিতে
সারা গাঁ ভিজিল মাধবী জোছনায়
তারই গন্ধ জাগিল তন্দ্রা আমায়।

নিশি জোছনায়
হৃদয় শিহরণ জাগিল স্মৃতি তোমায়
তটিনীর ঢেউয়ে বান উঠিল আমায়।

নিশি ফুল
ফুটিল তোমার হৃদয় মায়া কাননে
ভ্রমর এসে বসিল আমার বাগানে।

নিশি প্রেম
ফুটান্ত জোছনায় জাগিল প্রেম তোমায়
আধাঁর পেরিয়ে জাগিল রবি বক্ষে আমায়।

নিশি কথা
খণ্ডিত খণ্ডিত তারায় ডাকিল আমায়
জোনাকি আলোয় আলোকিত করি তোমায়।

নিশি চর
প্রেমে আকুল তাই নিশি চলি জোছনায়
নিঃসঙ্গ তাই সঙ্গি ভাবী ছায়ায়।

নিশি জাগা
ঘুমহীন চোখে জোছনা দেখি আকাশে
এ নিশিতে তুমি থাকিতে যদি পাশে।

নিশি কবিতা
দূমর সব ছন্দ ভেঙ্গে লিখিতাম কবিতা
তুমি আর আমি নিশাচর জাগ্রতা।


লেখক পরিচিতি : শফিক শিমু
কবি পরিচিতি: লেখক নাম শফিক শিমু, সার্টিফিকেট নাম মোঃ শফিয়ার রহমান। ১৯৮২ সালের ১ জানুয়ারী যশোর জেলার মণিরামপুর পৌরসভাধীন দ‚র্গাপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা মৃত আহম্মাদ আলী মোল্যা ও মাতা নবীজান বিবি। সাত ভাই ও দুই বোনের মধ্যে কবি পিতা-মাতার চতুর্থ সন্তান। কবি সাহত্যি র্চচার পাশাপাশি ২০১২ সাল থেকে সাংবাদিকতা পেশায় নিয়োজিত থেকে মণিরামপুর প্রেসক্লাবের ২০১৭-২০১৯, ২০১৯-২০২১, ২০২২-২০২৪ ও ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটির তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তনিি দনৈকি ভোররে আকাশ পত্রকিার মণরিামপুর উপজলো প্রতনিধিরি দায়ত্বি পালন করছনে। কবরি প্রকাশতি গ্রন্থগুলো হচ্ছ-ে১. রোদ্দুরে ভেজা দুপুর (কাব্যগ্রন্থ ২০১৭ইং), ২. কুয়াশায় ভেজা সকাল (কাব্যগ্রন্থ ২০১৯ইং), ৩. গুলটে দা (রম্য রচনা ২০১৯ইং), ৪. পান্তা ইলিশের গ্রল্প (গল্পগ্রন্থ ২০২০ইং), ৫. রাত হলো ভোর (গল্পগ্রন্থ ২০২২ইং), ৬. জোছনা ভেজা রাত্রি (কাব্যগ্রন্থ ২০২৬ইং)। এছাড়াও তনিি শিরোনাম সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২০১৭, আত্রাই, নওগাঁ, চিহ্ন মেলা ২০১৯ ও ২০২২ সম্মাননা স্মারক রাজশাহী বিশ^বিদ্যালয়, কবি আজিজুল হক সম্মাননা স্মারক ২০২২ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরী, যশোর-এ সম্মানতি হয়ছেনে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up