লেখক : অভিজিৎ হালদার
হয়ত কোনদিন আর দেখা হবে না,
স্মৃতিরা ধুলোবালি মেখে পড়ে থাকবে ডায়েরির ভাঁজে।
যেদিন তুমি বলেছিলে, “আমাকে ছাড়া বাঁচবে না”,
সেদিন আকাশটা নীল ছিল না, ছিল বিষণ্ণতায় ঢাকা।
আমি আজও সেই পুরনো ট্রেনের প্ল্যাটফর্মে দাঁড়াই,
যেখানে তুমি শেষবারের মতো বলেছিলে, “যাই”।
আমার পকেটে থাকা একগুচ্ছ অপূর্ণ স্বপ্ন,
আজ ধুলোবালি মেখে তোমার অপেক্ষায় একা।
তুমি কি কখনও জানতে চেয়েছ, কেমন আছি?
অভিমানের মেঘ জমেছে চোখের কোণে,
অথচ ঠোঁটের কোণে মিথ্যে এক হাসির আড়ালে,
লুকিয়ে রেখেছি শত সহস্র না বলা যন্ত্রণার দহন।
আজ সব শেষ, শুধু রয়ে গেছে কিছু শূন্যস্থান,
তুমি চলে গেছো অন্য কোন ঠিকানায়,
আর আমি রয়ে গেছি সেই ভাঙা আয়নার সামনে,
যেখানে আমার প্রতিচ্ছবি এখন কেবলই এক দীর্ঘশ্বাস।
লেখক পরিচিতি : অভিজিৎ হালদার
লেখক পরিচিতি:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত মোবারকপুর গ্রামে ২০০১ সালের ১লা সেপ্টেম্বর। পিতা কার্ত্তিক হালদার ও মাতা আরতি হালদার। প্রাথমিক শিক্ষা মোবারকপুর প্রাইমারী বিদ্যালয় , মাধ্যমিক শিক্ষা ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় , সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে স্নাতক এবং বর্তমানে আই টি আই এর ছাত্র। লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে। লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে। প্রথম বই: "প্রথম আলো " পেশা ও পরিচয়: তরুণ কবি, গল্পকার, উপন্যাসিক, গীতিকার, লেখক ও অন্যান্য। সাহিত্যিক ধারা: আধুনিক ও উত্তর-আধুনিক কবিতা, প্রেম ও বিরহ, অস্তিত্ববাদী ভাবনা, গ্রামীণ ও শহুরে জীবনচিত্র , বাস্তববাদী, দার্শনিক চিন্তাধারা, কল্পনাবিলাসী , রূপকথা , বাস্তব পেক্ষাপট ও সমসাময়িক। বিশেষ উক্তি: "এই শহরকে ভালো না বেসে যদি আমি চাঁদের মাটিকে ভালো বাসতাম তবে আমি নীল ডায়েরি না হয়ে নীল আর্মস্ট্রং হতাম।"

