লেখক : পার্থ সরকার
শবের পরে শব জমেছে
মেঘের পরে মেঘ
স্থাপত্যের আশকারা
ঝরেই চলেছে কোলাহল
কাছেপিঠে ধোঁয়াশার কবচকুণ্ডল
যদি কাজে লাগে, হেরে যেতে পারো
মিথ… কথন…
তুচ্ছতার বালিশ…
প্রতি ঝড়েই শূন্যগর্ভ মেঘ
কোন ক্যাকটাস নেই বিপ্লবে
বৃষ্টি কিভাবে হবে?
আশীর্বাদে পাতার কাছে জাহাজডুবি
যদি কাজে লাগে, প্রহসন গিলতে পারো ।
লেখক পরিচিতি : পার্থ সরকার
পার্থ সরকার কবিতা লেখেন মূলত দিশাহীনতার

