এই দেহ শব হয়ে গেলে
লেখক : গৌতম ঘোষ-দস্তিদার
দূর কবে ফেলে আসা শীতের ছুটির খাতাটাকে
অফুরান ফিরে ফিরে চাই –
নবজাতকের শিষগুলো ওখানে শিশিরের কালি দিয়ে
শীতলপাটির শরীরে লেখা হয় মিলনের স্মৃতিকথা…
উষ্ণায়িত কোন পৃথিবীর স্বাদ ভুলেও চাইনি আমি!
কস্মিনকালে ওইসব মহাকাব্যের দল –…

