মাতৃ বন্দনা

লেখক : সন্তোষ কুমার বন্দ্যোপাধ্যায়

রাত্রির বুকে জেগে ওঠে
তেজ দীপ্ত অসীম
শ্মশানে জাগে অমৃত স্নান
শূন্য চিত্ত – সমীম!

মেঘের ‘পরে মেঘ জমে যায়
আলোর পাশে আলো,
সেই তো আমার মাতৃমূর্তি
বর্ণে প্রদীপ জ্বালো।

চিত্তে থাকুক স্মরণ তোমার
কণ্ঠে থাকুক গীত,
করপদ্মে থাকুক জবা
বোধে থাকুক প্রীত।

এসেছি যখন চলেই যাব
থাকব ক’দিন ঘরে?
শেষ বেলায় আশিস দিও
সহস্রারের তরে।


লেখক পরিচিতি : সন্তোষ কুমার বন্দ্যোপাধ্যায়
কবির জন্ম এক নৈষ্ঠিক ব্রাহ্মণ জমিদার পরিবারে। কবির মাতামহ ছিলেন শান্তিপুরের প্রখ্যাত জজ পণ্ডিত পরিবারের সন্তান। কবির পিতা - ভোলানাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন শোক কাব্য 'অশ্রু'-র কবি, সিদ্ধ তন্ত্রসাধক। কবি নিজে শিক্ষা জগতের সঙ্গে সংযুক্ত হলেও পারিবারিক আদর্শে নিজেকে নিয়োজিত রেখেছিলেন নিত্য পূজায়। এটি কবির মা কালী বিষয়ক একটি অপ্রকাশিত কবিতা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up