লেখক : শামিম হোসেন (ইভান)
বসন্ত এসেছে, বসন্ত!
শিমূল আর কৃষ্ণচূড়ায় বাংলার পথের চারিপাশ আজ সুস্নিগ্ধ।
তবে কি ১৯৫২-তে স্নিগ্ধতা ছিল না?
রক্ত দিয়ে সাজাতে হ’ল বাংলার পথকে!
এই একুশে ফেব্রুয়ারিতে বুলেটের সামনে বুক পেতে,
বাংলার দামাল ছেলেরা ভয় করেনি নিজের জীবন দিতে।
হে বাংলার রাজপথ!
তুমি সাক্ষী থেকো—
কখনও কোথাও ভাষার জন্য কাউকে শহীদ হতে দেখেছ?
হে বঙ্গ জননী!
তোমার সন্তানদের দেখো—
তাঁরা কতটা নির্ভীক হয়েছে, মা গো!
যাঁরা ভাষার জন্য জীবন দিলেন,
তাঁদের চোখে ছিল প্রতিবাদের আগুন—
তাঁরা যেন বসন্তের আগমনে ফাগুনে হয়েছিল দ্বিগুণ।
মনে পড়ে, রক্তমাখা ইতিহাসের পাতার ভাঁজে—
মনে হয় শহীদদের খুঁজে পাই শহীদ মিনারে এসে।
‘বাংলা’ শুধু তো ভাষা নয়
এটি মোদের সাহসিকতার এবং বিজয়ের আত্মপরিচয়।
লেখক পরিচিতি : শামিম হোসেন (ইভান)
শামিম হোসেন (ইভান) একজন তরুণ কবি। যিনি বর্তমানে পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চা করে যাচ্ছেন প্রতিনিয়ত। তিনি চিন্তক, প্রাবন্ধিক এবং ছোট গল্পকার । তাঁর লেখনি বর্তমানে বেশ জনপ্রিয়।

