নিভে যাক

লেখক : ইয়াসেফ মোহাঃ রিয়ান

তোমরা যে বলো—
‘উত্তরণ হোক,
নাম-ডাক, যশ-খ্যাতি হোক।
এমন কিছু করো,
যাতে ছাপ রেখে যেতে পারো পৃথিবীর এই বুকে।’

তবে গহীন মন কেন বারবার বলে—
‘চলো ফিরে যাই,
নিভে যাই দেহের ভেতরে,
নীরবে, গোপনে।
পৃথিবীর বুকে কোন ছাপ রেখে নয়,
অথবা না কোন আলো দিয়ে।
বাদামি ক্ষেতের নিষ্পাপ কুয়াশায়
চলো না নীল বিলীন হয়ে যাই—
জন্মের আগের মত?’


লেখক পরিচিতি : ইয়াসেফ মোহাঃ রিয়ান
ইয়াসেফ মোহাঃ রিয়ান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up