মায়া সমান্তরাল

লেখক : অজয় মজুমদার

এখন আমি একাকী হাঁটি ধূসর পরাবাস্তবে
জানি সেখানে কোন চেনা মানুষ থাকে না
তবু শুধু শব্দদের সাথে নদী হয়ে ঘুরি
হাট থেকে কিনে আনি চাল-ডাল-মুলো
তুমি বলো কেন আজও লঙ্কা আনোনি
তখন চারাগাছটি রোপণ করি হৃদয়ে গভীরে
আর নুন ফুরিয়ে গেলে যাই সমুদ্রতলে
খুঁজি নোনা জল আর এক মুঠো স্বপ্ন
এই ভাবে বেঁচে থাকা নিজস্ব এক ঘোরে
মায়ার আয়নায় দেখি কেবল নিজেরই ছায়া
অচেনা পথে হাঁটি একা কোন কথা নেই
জীবন মানেই তো এক আশ্চর্য অদ্ভুত খেলা।


লেখক পরিচিতি : অজয় মজুমদার
অবসবরপ্রাপ্ত বিক্রয় প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up