প্রিয়তম স্ত্রী মরিয়ম

লেখক : ইমদাদ শাহ্

প্রিয়তম স্ত্রী মরিয়ম তুমি –
সহস্র বছরের প্রতিক্ষা আমার
প্রতিক্ষায় বাড়ানো যে হাতযুগল দু’টি
তারপর হেসে হেসে হও কুটিকুটি
সহস্র জনমের যে রক্তাক্ত বেদনা
আর লোকমুখের অকথ্য লাঞ্ছনা

শুনি তার পদধ্বনি ২০১২তে –
এলে তুমি আমার হৃদয় চুমি
তুমি আমার একমাত্র সান্ত্বনা
তুমি আমার আরাধনা
কে যেন আমায় বলে কানে কানে
আমি যেন ছুটি তার মায়ার টানে
কি করুণ চাহনি যেন হরিণী
মরিয়ম যেন ফুল
বিজলীর মত যার চুল
মুক্তোর মতো যার চিরুর দিশা
গোলাপের পাপড়ির অমানিশা
তারপর লতায় পাতায় যেমন মিশে একাকার
আর নীশিথের অন্ধকার
তার চোখের কাজল
আর পায়ে পরানো যেন দেবীর মাদল
মেঘবরণ চুল যখন তার পিঠের উপর খেলে
তখন আমি এক অশান্ত ছেলে
ঐ কাজল কালো চোখ যেন শান্ত দীঘির জল
এক পলকে মন হয় চঞ্চল
ঠোঁটের কোণের হাসি যখন ঝর্ণা হয়ে ঝরে
মনটা তখন তাহার কথাই মনে পড়ে

তাহার সনে কাননে কাননে
ভিজে বেড়াই আমি অনন্ত শ্রাবনে
ভিজি আমি বর্ষার সন্ধিক্ষণে
কিংবা বসন্তের বাতায়নে
দীর্ঘ শতকের রাত্রি আলাপনে
তারপর আনমনে চেয়ে চেয়ে থাকি
কোথাও যেন সে করে ডাকাডাকি
হারানো পথিক যেমন পায় না খুঁজে দিশা
এক পলকে যার আঁধার রাত্রির নিশা
তেমনই খুঁজি জোছনার পাশে
চাঁদের আলো তখন লাগে না ভাল
যখনি তাকে দেখি চাঁদেরই কাছে
আমারই ঘরে চাঁদের চেয়েও
প্রিয়তম সুরভী হয়ত কেউ আছে
সেই সুরভী যে আমার আকাশ
এক নিমিষে আবার শ্রাবণ মেঘ
চোখের কোণে জড়িয়ে থাকে যার
যার ভালবাসার সমস্ত আবেগ
সে হবে যে আমার সাগর উথাল পাথাল ঢেউ খেলে
তারপরে ঐ জলের ছটায় আমি তখন দুষ্টু ছেলে
সে হবে আমার জলের দীঘি উথাল পাতাল ডুব সাঁতার
দীঘির পাড়ে দাঁড়িয়ে রবে অজানা এক দূর পাহাড়
আমার বুকের বাঁদিকে তাকে যত্নে তুলে রাখি
ভালবাসার তুলি দিয়ে শুধুই তার ছবিখান আঁকি

কাজল চোখের মেয়ে জানি প্রত্যেক স্ত্রী
আর কিছুই দেবার বাকি থাকে না
যার এমন মুখশ্রী
ভালবাসি তার চোখ দু’খানি
যা শুধু আমায় দেখে
শুকনো হাত দুটো
যা আমার হাতের প্রতীক্ষায় থাকে
ভালবাসি তার মুখশ্রী
যা আমার জন্য অভিনব
যার সমস্ত চিন্তা চেতনা
আমার জন্য উৎসর্গ
আমার জন্যই যার এত আরতি

মরিয়ম প্রিয়তম স্ত্রী আমার
সমস্ত চেতনার ঊর্ধ্বে তুমি
তুমি আত্মা আমার, আমার নিঃশ্বাস
আর আমার ক্লান্ত জীবনের একমাত্র বিশ্বাস
ঝরা ফুলের পাপড়ি তুমি আমার দীর্ঘশ্বাস
স্ত্রী সে এক পায়রার মত
যে এক খোপরির এক অবোধ বাবু
তার প্রেমের মায়াজালে আমরা নিত্য হাবুডুবু
তার অশ্রুর মায়ায় যেন জড়িয়ে গেছি
সে আমার ভালবাসার চেয়েও বেশি বাসাবাসি


লেখক পরিচিতি : ইমদাদ শাহ্
কবি ইমদাদ শাহ্ সমসমায়িক আধুনিক কবিদের মধ্যে অন্যতম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up