কেমন আছ

লেখক : অনন্যা বন্দোপাধ্যায়

ভাল থাকবে বলেছিলে—
এখনও কি কেউ জানতে চায়, কী হয়েছে?
কেউ জিজ্ঞেস করে প্রিয় রং কী,
কোন ফুল ভালবাসো—
সিগারেট ছুঁড়ে ফেলে দাও এখনও?
নাকি সয়ে গেছে?
নাকি তার ধোঁয়াটাও ভাল লাগে এখন?
এখনও তাকাও ওভাবে—
যাতে বিদগ্ধ করা যায়, না মেরেই,
যাতে ফুরিয়ে দেওয়া যায় একটা জীবন।
আমি… বেশ আছি বোধহয়,
হাসছি,
হেসে যাচ্ছি, একইভাবে, কতকাল ধরে দেওয়ালে।
মাঝে মাঝে ধূপ-ধুনোয় কষ্ট হয় একটু,
মালার ভারে একটু ডানদিকে হেলে যাই—
কিন্তু মা ঠিক করে দেয়,
হাত বুলিয়ে দেয় মুখে, চোখে…
তখন মনে হয়,
বেঁচে আছি যেন।


লেখক পরিচিতি : অনন্যা বন্দোপাধ্যায়
নলিনী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up