আরও একটু আফিম চাই

লেখক : বকুল বিশ্বাস

আরও একটু আফিম চাই।
এখন শুধু মাথাটা ঝিমঝিম করে

তবু বেশ চিনতে পারি এখনও ঘরের কোণের কলাগাছটা।
মুনিয়ার মা অকেজো ট্যাপ কলের তলায় কলসি রেখে শূন্য পানে চেয়ে।
উল্টেপাল্টে নতুন করে গড়ে ওঠা,

সেই চেনা রাস্তা নতুন মোড়কে সেজে উঠেছে বড় বড় বিজ্ঞাপনে।
এখনও বেশ দেখতে পাচ্ছি

আস্তে আস্তে জলাগুলোর বুক ফুঁড়ে কেমন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে একের পর ফ্ল্যাটবাড়ি।
আমি শুধু টলোমলো পায়ে হেঁটে চলেছি অজানার পথে।
মাথাটা কেমন ঝিমঝিম করলেও দেখতে পাই রাস্তার পাশের দামি চায়ের দোকানে কলেজ পড়ুয়ার ভিড়
ছেলেমেয়ে নির্বিশেষে সিগারেটে সুখটান।
হাজারো মানুষের লাইন প্রতিটি আপিস বাড়িতে।
বড্ড পিটুনি খেয়ে পাড়ার নেড়ি কুত্তাটা কিঁউ কিঁউ করছে এক টুকরো খাবারের জন্য।
আরও একটু আফিম চাই। চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে উঠবে আরও,
অবশ হয়ে যাবে বিবেকের সব শিরা উপশিরা,
রঙিন পর্দায় ঢেকে যাবে সব দৃশ্য।
তখন শুধু সোনালী রোদ আর আকাশ জুড়ে রংবেরঙের খেলা
আমি ভুলে যেতে চাই ,
আরও একটু আফিম চাই শুধু।


লেখক পরিচিতি : বকুল বিশ্বাস
আরও একটু আফিম চাই

One comment

  1. Rajib Dutta

    আপনার কবিতাটি পড়লাম। খুব শক্তিশালী প্রকাশভঙ্গি। আমাদের চারপাশের চেনা জগতটাকে এক ভিন্ন দৃষ্টিতে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up