লেখক : সোমনাথ লাহা
জরিপ করছি মানবতার জমি,
দলছুট তো কবেই হয়ে গিয়েছি।
মেঘের গল্পগুলো স্বপ্ন মনে হয়;
সহজ কথা বলা অতটাও সহজ নয়।
ভালোবেসে অনেকেই আকাশ হতে চেয়েছিল,
মেঘের ভেলায় পাড়ি দিয়েছিল দিগন্তে।
স্মৃতির চারা কবেই হারিয়ে গিয়েছে;
ছায়াপথ নয়, উত্তাপ মাপি দেহাংশে।
বিশ্বাসের ভার হয়েছে টলমল…
সবকিছু না জানাই বোধহয় ভাল।
অনেকটা পথ পেরিয়ে যখন দেখি—
ভ্রান্তি ছড়ানো, পা যেন পিছলালো।
শুরু থেকেই আবার হোক না শুরু,
স্রোতস্বিনীর বহমান পথ ধরেই—
প্রত্যাশার সম্মুখে আহ্বান।
লেখক পরিচিতি : সোমনাথ লাহা
ফ্রিল্যান্স সাংবাদিক

