লেখক : প্রভঞ্জন ঘোষ
গ্রামগঞ্জ, বস্তি, শহর
বন-জঙ্গল, মাঠ প্রান্তর
পুড়িয়ে-পুড়িয়ে-পুড়িয়ে শেষে
সাগর জলের কাছে এসে
আগুন হঠাৎ করে থামে
আগুন নেভে, আগুন দমে।
সাগর আছে তাই দাবানল
জলের কাছে নেতিয়ে অচল।
রাত হলে, শীত ঋতু এলে
মাতন লাগে জলে-জলে,
শক্তপোক্ত হয়ে তখন
বরফ হয়ে হয় সে ভীষণ!
মাঠ ময়দান, পাহাড় সাগর
তুষার ঢাকা সাদা চাদর!
দিবস হ’লে, গ্রীষ্ম এলে
তুষার গায়েব গলে-গলে।
তাপ আছে তাই বরফ শীতল
উবে-উবে-উবে অচল।
কালোর ওপর তাই তো সাদার
প্রখরতা, স্বচ্ছ দেদার,
সাদার ওপর কালোও তো
আঁকে হরফ মনের মত।
পাশাপাশি ঠিক আছে তাই
আজও সচল পৃথিবীটাই,
কালোর কাছে যেমন আলো
আলোয় মেঘের ঢাকনাগুলো।
লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

