লেখক : সায়নী মুন্সী
ফুলী কেমন
লেবুর খোসার মত স্বচ্ছ
কোষে কোষে রস!
উত্তাপে নয়
শীতলতায় খোঁজে, ফুলী, নিজেকে-
বয়ে যায় অনলস।
ঘরের ভিতর পড়ে থাকা পথ,
আর ফোয়ারার মত ছড়িয়ে পড়া মন
জানে, কীভাবে পূর্ণ হয় মায়াকলস!
কীভাবে কপিকলে পড়ে টান?
সবটাই, সাময়িক, বাকিটা পিছুটান।
থান কাপড়ের টুকরোটাকে
ফালা ফালা করে কেটে
জল দিয়ে গিলে নেয়, ফুলী,
চিন্তা, এক গরস।
লেখক পরিচিতি : সায়নী মুন্সী
লেখাই প্যাশন এবং বাঁচার রসদ।

