লেখক : মায়াবতী
হঠাৎ চমকে ঘুম ভাঙল,
চারপাশে দেখি অন্ধকার,
নেই সেখানে কোন আলো,
শুধুই যেন হাহাকার।
কোথায় সেই চাঁদের পাহাড়?
কোথায় চাঁদের আলো?
সবই এখানে ঝাপসা লাগে,
কিছু লাগে না ভাল।
কারা যেন ফিসফিসিয়ে,
করছে গভীর আর্তনাদ,
শোনার জন্য কান পাতলাম,
জানার জন্য মনে জাগল সাধ।
তাদের কথা জানতে,
মনে হ’ল অজানা কষ্ট;
এই অতৃপ্ত আত্মারা,
যদি মুক্তি পেতে পারত।
নিজের কথা বোঝার পরে,
আঁধার কেটে মন জুড়ায়,
শান্তির ওই পরশ লেগে,
ভুলগুলো সব ভাঙতে চায়।
ভালবাসা জাগে নিজের মনে,
বিশ্বাস তার ভিত্তি পায়,
অন্ধকারেও আলো জ্বলে,
জীবন নতুন রূপটায়।
লেখক পরিচিতি : মায়াবতী
মায়াবতী,একজন নবীন কবি, যিনি নিয়মিত লেখালেখি করেন। তাঁর কবিতায় মানুষের জীবনের নানা অনুভূতি, সংগ্রাম আর আশার কথা ফুটে উঠে। 'আলোর সন্ধান' কবিতাটি তাঁর প্রথম প্রকাশিত কাজ।"


খুব সুন্দর কবিতা
This rhyme is attracted me for repeat reading..
Nice
Nice