লেখক : শফিক শিমু
নিজেকে কেন লুকিয়ে রাখো তুমি
তোমার অববয় মুখখানি কি দেখেছ
কী দারুণ সুদর্শন, সুপুরুষ তুমি।
নিজেকে কেন আড়াল রাখো তুমি
তোমার মহান আত্মায় জাগ্রত নারী
কী মলিন লাবণ্য, সুদর্শন তুমি।
নিজেকে হারিয়ে ফেল কেন তুমি
তোমার সান্নিধ্যে অনন্ত সুখ পায় নারী
কী অনন্য সুদর্শন, সুপুরুষ তুমি।
নিজেকে ফুটিয়ে তোল না কেন তুমি
তোমার চোখ, তোমার ঠোঁট নীরব
নারী মোহিত ফুটন্ত ফুল তুমি।
নিজেকে ভালবাসোনা কেন তুমি
তোমার কড়ির স্পর্শে ফুটে উঠে নারী
মেলে উঠে চোখ, মেলো তুমি।
নিজেকে ফোটাও না কেন সুরবীণা তুমি
তোমার কথন, তোমার বাচন-দৃষ্টি
নারী উজ্জীবিত করা মনোহারী তুমি।
নিজেকে আয়নায় দেখো না কেন তুমি
তোমার বাঁকা চোখের পলক কোঁকড়ানো চুল
শরীরের সুগন্ধ, নারী চালিকাশক্তি তুমি।
নিজেকে নিজের ভাবনা কেন তুমি
তোমার ভাবনা, তোমার অগভীর প্রেম
নারী বসবাসের উর্বরতা তুমি।
নিজেকে কেন সুপুরুষ ভাব না তুমি
তোমার বীরাত্বে উর্বর হয়ে উঠে নারী
কী মোহিত সুদর্শন, সুপুরুষ তুমি।
লেখক পরিচিতি : শফিক শিমু
জন্ম পরিচয়: লেখক নাম শফিক শিমু, সার্টিফিকেট নাম মোঃ শফিয়ার রহমান। ১৯৮২ইং সনের ১ জানুয়ারী যশোর জেলার মণিরামপুর পৌরসভাধীন দূর্গাপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা মৃত আহম্মাদ আলী মোল্যা ও মাতা নবীজান বিবি। সাত ভাই-দুই বোনের মধ্যে কবি পিতা-মাতার চতুর্থ সন্তান। সম্পাদনা: ‘রূপসী বাংলা’ অনিয়মিত সাহিত্যের ছোট কাগজ সম্পাদনা ও প্রকাশ করেন। প্রকাশিত গ্রন্থ: নভেম্বর ২০১৭ ‘যাত্রী প্রকাশন’ থেকে “রোদ্দুরে ভেজা দুপুর" কাব্যগ্রন্থ, জানুয়ারী ২০১৯ একই প্রকাশন থেকে “গুলটে দা” রম্যরচনা “কুয়াশায় ভেজা সকাল” কাব্যগ্রন্থ জানুয়ারী ২০২০ একই প্রকাশন থেকে ছোট গল্প 'পান্তা ইলিশের গল্প' প্রকাশিত হয়েছে। সাংবাদিকতা: দৈনিক ভোরের আকাশ পত্রিকার মণিরামপুর উপজেলা প্রতিনিধিও মণিরামপুর প্রেসক্লাবের আইসিটি সম্পাদক পদে দায়িত্বরত।

