লেখক : সাথী ঘোষ
ঠকঠকে ঠাণ্ডায় টিকটিক আওয়াজ
ঘড়িতে বারোটা, খুশির মেজাজ ।
তারাদের আলোয় সাজানো ভুবন,
তোমায় দিলাম কর আলাপন।
তোমার পরিধি বড়ই মস্ত,
পারিব না ছুঁতে সে বড় শক্ত।
গণিতের মারপ্যাঁচে যামছো শুনি,
সাহিত্যের সম্ভারে বৃষ্টি আনি।
ধাঁধায় ধাঁধায় জটিল ধ্বনি,
সমস্যা সমাধানের সূত্র জানি।
অনেক গল্প বাকি, সাথে পথ চলা
দিনগুলি শুভ হোক আনন্দে মেলা।
বাড়ালেই বাড়ে কথা বলছি না তাই,
শুভ হোক জন্মদিন এই আমি চাই।
লেখক পরিচিতি : সাথী ঘোষ
২০০৪ জন্ম , ৫ই আষাঢ়। এম.এ ছাত্রী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের।

