লেখক : অনন্যা বন্দোপাধ্যায়
যে ছেলেটা চলে গেল কাল,
তার বয়স কুড়ি।
সবাই বলছে—
“আহা, কতটুকুই বা স্বাদ পেল জীবনের!”
আমি গিয়েছি ষাটে।
হেঁসেলের গরাদের বাইরে
আকাশটুকু দেখাই হয়নি ভাল করে।
পাড়ার মোড়ের মিষ্টি দইটা
খাওয়াই হ’ল না।
বাটিটা, বঁটিটা ছাড়া,
জীবনটা চাখাই হ’ল না।
কে স্বাদ পায়?
জীবন হায়, বড় ঠকায়—
কেউ কুড়িতে ফাঁকি দিয়ে যায়,
কারও বা ষাটটাই ফাঁকি হয়ে যায়।
লেখক পরিচিতি : অনন্যা বন্দোপাধ্যায়
নলিনী

