চৈতী তৃষা

লেখক : এ কে সরকার শাওন

চালে বিরামহীন মুষলধারে বৃষ্টির ঝুমুর নৃত্য—সকাল থেকেই চলছে। জানালার পাশে বসে আসাদ চুপচাপ তাকিয়ে থাকে। বৃষ্টি যত ঝরে, তার ভেতরের শূন্যতা ততই স্পষ্ট হয়ে ওঠে। তবুও একাকী জীবনে সে এই অঝোর বর্ষণকে অদ্ভুত গুরুত্ব দিয়ে উপভোগ করে।

সে কাগজে লেখে—
“বৃষ্টি, তুমি যতই অঝোরে ঝরো,
আমার মনের চৈতী তৃষা
কভু কি মিটাতে পারো?”

মোবাইলের স্ক্রিনে শেষ মেসেজটা এখনো ঝুলে আছে—
“ভালো থেকো। বাই।”
এরপর আর কিছুই আসেনি।

আসাদ জানে—এই বৃষ্টি নদী ভরাতে পারে, পুকুর উপচে ফেলতে পারে, ধুলোমাখা পৃথিবী ধুয়ে দিতে পারে;
কিন্তু মানুষের ভেতরের যে চৈতী তৃষা,
তা শুধু একজন মানুষের ছোঁয়াতেই মেটে।

হঠাৎ দরজায় টোকা পড়ে।

আসাদ চমকে উঠে দরজা খোলে—
কাকভেজা এক মানুষ,
ভেজা নীল শাড়ি, কাঁপা চোখ,
কপালে কই মাছের প্রাণের মতো নীল টিপ,
আর সেই চিরপরিচিত মায়াবী মুখ। নীলা!

সে কিছু বলে না—
শুধু দাঁড়িয়ে থাকে।

মনে হয়, পুরো বিশ্বব্রহ্মাণ্ড স্থবির হয়ে গেছে।

বাইরে বৃষ্টি তখনও ঝরছে—
তাতে কারও ভ্রুক্ষেপ নেই।


লেখক পরিচিতি : এ কে সরকার শাওন
কবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওন বাংলাদেশের ব্রহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামে ১৯৬৭ সালের ৬ ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন। প্রকশিত একমাত্র উপন্যাস 'অতল জলে জলাঞ্জলি' ও কাব্যগ্রন্থ 'কথা-কাব্য', 'নীরব কথপোকথন, আপন-ছায়া।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up