লেখক : সুমন বিপ্লব
১৯৮৩ সালের কয়েকটা দিন আমার
প্ল্যাটফর্মে সুযোগ হয়েছিল শুয়ে থাকার
কখনও ছিলাম চায়ের দোকানের বয়
ছিল না সম্মান হারানোর কোন ভয়
কখনও ছিলাম আমি স্টেশনের কুলি
হারানো দিনগুলি কেমন করে ভুলি
কত স্মৃতি গিয়েছে হৃদয়ের থরে থরে
আজও বারে বারে আমার মনে পড়ে।
লেখক পরিচিতি : সুমন বিপ্লব
সুমন বিপ্লব। পিতার নাম এফ এম আলী আকবর। মাতার নাম লুৎফা আকবর। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহপুর গ্রামে ১৯৬৭ সালের এক নভেম্বর জন্মগ্রহণ করেন। এপর্যন্ত ৩৭ টি বই প্রকাশ হয়েছে।

