আমার রঙেরা

লেখক : মলয় সরকার

আমার রঙেরা অকারণে হেসে ওঠে
রোদ ধরতে চায়
ছুটে যায় বল্গা হরিণের মত
আকাশ কি স্থানু হয়ে থাকে চিরদিন
পৃথিবীর সমস্ত শিশুরা হেসে উঠুক অনন্ত সীমাহীন
এমন কী সমাগতজন্ম শিশুরাও
আমি খাতার পাতায় মুদ্রিত কিছু চাই না
এই রঙের ক্যানভাস বিস্তৃত হোক
দিক হতে দিগন্তের চার দেওয়ালের
বেড়ার গণ্ডী ছাড়িয়েও–


লেখক পরিচিতি : মলয় সরকার
অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক আধিকারিক, দেশে বিদেশে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত লেখা আজ বহুদিন। প্রকাশিত বই তিনটি, কবিতা, ভ্রমণ কাহিনী,অনুবাদগল্প ইত্যাদিতে স্বচ্ছন্দ, অনুবাদকর্মের জন্য সোনালী ঘোষাল স্মৃতি পুরষ্কারে ভূষিত, নেশা দেশে বিদেশে ভ্রমণ, উদ্যানচর্চা, বইপড়া, এ ছাড়া সমাজকল্যাণ মূলক কাজে গভীরভাবে যুক্ত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up