লীলাবতী

লেখক : আবুল হাসান তুহিন

চলে যাবে বলে হাত ছেড়েছ
খিড়কি দিয়েছ মনে,
হৃদয় দুয়ারে অন্য পথিক
ডেকেছ সংগোপনে,
লীলাবতী তুমি লীলা করেছ
অনিন্দ্য আশ্রমে।।

যেতে পার তুমি অনায়াসে
দোদুল দোলায় দুলে,
চোখের পলকে সুচতুর রেখা
এসেছিলে পথ ভুলে।
ডাকব না কাছে ফাগুন বিলাসে
অচিন্ত্য ক্ষণে ক্ষণে,
লীলাবতী তুমি লীলা করেছ
অনিন্দ্য আশ্রমে।।

কুটিল মনে জটিলতা ছিল
অবিশ্বাসের ঘুমে,
ভুল ছিল সব বুঝেছি এখন
কলঙ্কের চাঁদ চুমে!
তৃষ্ণা পিয়াসী আমি নরাধম
বুঝিনি কুলক্ষণে,
লীলাবতী তুমি লীলা করেছ
অনিন্দ্য আশ্রমে।।


লেখক পরিচিতি : আবুল হাসান তুহিন
গীতিকার - নাট্যকার, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up