লেখক : নিজামুল হাসান
বর্ষা এল নদীর দেশে
গ্রীষ্মের খরা শেষে,
পাখি উড়ে খুশির তালে
মাছ আসে জেলের জালে।
আম, কাঁঠাল পাকে
প্রতিটি গাছের বাঁকে,
কাঠবিড়ালির ধারালো দাঁত
অল্পই বাকি রাখে।
মেঘ ডাকে গুরুম করে
গগন চিরে অশ্রু ঝরে,
পুকুর পারে তাল পড়ে,
ঘরদোর নড়বড়ে।
বর্ষার ছোঁয়ায় ধরণী
প্রাণ ফিরে পায়,
রাখাল তার বাঁশিতে
হারিয়ে যায়।
লেখক পরিচিতি : নিজামুল হাসান
নাম: নিজামুল হাসান পরিচিতি: সাহিত্যপ্রেমী ও তরুণ লেখক জন্মস্থান: কুমিল্লা জেলা শৈশব ও বেড়ে ওঠা: ঢাকায় শিক্ষাগত যোগ্যতা: ২০২২ সালে দাখিল, তা'মীরুল মিল্লাত, টঙ্গী শাখা ২০২৪ সালে কৃতিত্বের সঙ্গে আলিম বর্তমানে অধ্যয়নরত: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সাহিত্যচর্চার শুরু: মাদ্রাসা জীবনে লেখালেখির সূচনা লেখা প্রকাশিত হয়েছে: ত্রৈমাসিক মিল্লাত (সাহিত্য পত্রিকা) বার্ষিকী (বাৎসরিক ম্যাগাজিন) লেখার ধরন: কবিতা গল্প প্রবন্ধ লক্ষ্য: সাহিত্যের সব শাখায় পদচারণা করা

