শ্রাবণের স্বপ্ন

লেখক : মায়াবতী

বৃষ্টিমাখা প্রেমের ক্ষণে
হাতটি রাখো আমার হাতে,
হারিয়ে যাব দূর অজানায়
এই মোহময় শ্রাবণ রাতে।
অল্প কিছু বলবে তুমি,
অল্প আমি কইব কথা,
মুছে যাবে আকাশ হতে
মেঘবালিকার সকল ব্যথা।
বাস্তবে যা পাওয়া কঠিন
কল্পনাতেই রঙ ছড়ায়,
সেই অমূল্য স্মৃতিগুলোই
হৃদয় জুড়ে বসত গড়ায়।


লেখক পরিচিতি : মায়াবতী
মায়াবতী,একজন নবীন কবি, যিনি নিয়মিত লেখালেখি করেন। তাঁর কবিতায় মানুষের জীবনের নানা অনুভূতি, সংগ্রাম আর আশার কথা ফুটে উঠে। তার এই কবিতাটিতে প্রিয় মানুষটিকে নিজের মনের কথা জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up