লেখক : দীপঙ্কর শুভ
নদীর কাছে আমার অশেষ ঋণ
আর তাই হয়ত আজও খণ্ডিত আলাপে বিলাপে তারে নিয়ে পড়ে থাকি; মালকোষ শোনাই, বলি-অক্ষরে-অক্ষরে মেনে, বুক ফরফর কুকুরের – আশ্চর্যজনক চৈত্র দুপুরের অনুবাদ।
যে লিখে ফেলতে চাইল আস্ত মিথ্যুক
চাঁদের গন্ধমাখা কৃষকের চোখ; আমি তাকেও অনুরোধ করব, সেও নদীর কাছে যাক। জলের ঘ্রাণে খুঁজে নিক
একান্ত গোলাপ। নিজের অবশিষ্ট জল অব্দি চেয়ে থেকে বুঝুক, কত নদীই তো শুকনো শালিকের স্নান দেখার আক্ষেপ নিয়ে মরে গেল।
নদীর কাছে আমার অশেষ ঋণ
যদিও আমি ঋণী-ই থাকতে চাই
এক জীবনের সবটা চাওয়া বল;
লেখক পরিচিতি : দীপঙ্কর শুভ
জন্ম ১৯৯৩। মুন্সিগঞ্জ, টংগীবাড়ি। স্নাতকোত্তর শেষে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেছেন।

