লেখক : শারমিন শিলা রিয়া
আমি কিছু কিংবা কাউকে গ্রহণ করি না,
আবার কিছু বর্জনও করি না।
আমি শুধু ঠাঁই দাঁড়িয়ে,
এক নিঃসঙ্গ, একাকী মঞ্চের মত।
এখানে বিচরণ করে দৃশ্যপট পাল্টে।
আমি শুধু নির্বাক দাঁড়িয়ে দেখি।
কখনও হাসি-তামাশা,
কখনও অবজ্ঞা-অবহেলা,
কিংবা কখনও স্নেহ-মায়া-মমতা।
আবার কখনও গোটা এক কাল দুঃখে ভরা।
এই মঞ্চে শুধু রং পাল্টায়।
নির্বাক মঞ্চ শুধু চেয়ে রয়।
লেখক পরিচিতি : শারমিন শিলা রিয়া
জন্ম সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায়।লেখালেখি করতে ভালোবাসি।বৃক্ষ, কবিতা,বই পড়তে,ঘুরতে পছন্দ করি।

