নিত্য দহনে জ্বলছে ধরা

লেখক : রাধাকান্ত মণ্ডল

নিত্য দহনে জ্বলছে ধরা অতিষ্ঠ যে আজ সবার প্রাণ
বারি ধারার নাইকো দেখা আন-চান করে সবার জান।
সকাল হতে সূর্য দেবের দেখছি যে তার ভয়াল রূপ
বাড়ছে প্রহর বাড়ছে বেলা দিগন্ত জুড়ে অগ্নিকূপ।
জ্বলছে দেহ পুড়ছে মাটি আগুনের ন্যায় চরম তাপ
বে-পরিত্রাণে কাটছে প্রহর বক্ষে ধরে চরম হাপ।
বাতাসও যেন উধাও তালে স্তব্ধ বওয়া তার
ক্ষণিকের বাতাস বেহুঁশে বয় চরম তাপের ভার।
বাড়ন্ত বেলায় রাস্তা ফাঁকায় রাস্তার চড়া হিট
গাছের পাখিও হাঁপায় বসে মানবের দেহে খিঁচ।
শয়নে-স্বপনে মন জুড়ে চাই বৃষ্টির ধারা আয়
আকাশে বাতাসে শান্তি জ্বালা স্বস্তির শ্বাস পায়।
দহনের জ্বালা মিটলেই সবে পাবে মনের চির সুখ
বৃষ্টির ধারা বর্ষায় তবে আয় আয় দেখি তোর মুখ।


লেখক পরিচিতি : রাধাকান্ত মণ্ডল
সিউড়ী, বীরভূম, পশ্চিমবঙ্গ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up