লেখক : হিমেল কুমার সানা
ওই তো ছোট ছেলেটা কত বড় হয়ে গেল! এখন সে কত বড় অফিসার। কিন্তু সংসারে শান্তি কই? আমাদের সেই ছোট ছেলে পলাশ—আজ তাকে ছোট বললে ভুল হবে, সে এখন মস্ত বড় অফিসার। পলাশ যখন চাকরিটা পেল, তখন কেউ খুশি হোক বা না হোক, তার মা কিন্তু খুশিতে আত্মহারা। বাপ-মরা ছেলেটাকে মা কত কষ্ট করে বড় করেছেন! নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছেন। আজ বুঝি তার এই প্রতিদান!
ওই তো কিছুদিন হ’ল ছেলেটা বিয়ে করেছে। ছেলের পছন্দে বাধা দেওয়ার কোন প্রশ্নই ওঠে না। বিয়ে হ’ল, সব ঠিকঠাকই কাটছিল। কিন্তু কিছুদিন পর থেকেই শুরু হ’ল সংসারে তুমুল অশান্তি। তার মা এখন হয়ে গেছেন তাদের কাছে এক মস্ত বড় বোঝা। এখন সেই মায়ের শেষ ঠিকানা হ’ল বৃদ্ধাশ্রম। বিদায়বেলায় মা তার ছেলে ও বৌমাকে কিছুই বললেন না। যেখানে তার মুখে অভিশাপ আসার কথা ছিল, সেখানে তিনি চোখের জল মুছে বললেন—”ভাল থাকিস খোকা, ভাল থাকিস।”
বিদায়, বিদায়, বিদায়।
লেখক পরিচিতি : হিমেল কুমার সানা
হিমেল কুমার সানা ঠিকানা পারিশামারী, পাইকগাছা, খুলনা

