একদিন হারিয়ে যাব

লেখক : বকুল বিশ্বাস

একদিন হারিয়ে যাব আমি, পাবে না খুঁজে আর।
এই ভালবাসাহীন শহর ছেড়ে দূরে, বহু দূরে।
পড়ে থাকবে কিছু পাথুরে হৃদয় নৈরাশ্যে ঢাকা।
কোন দূর পাহাড় চুড়োয়,
যেখানে মেঘ জমে গাঢ় হয়ে,
আমি আগামীর নরকঙ্কাল অন্ধকারে শুয়ে,
নিচে তপ্ত মরুভূমি।
বিষাদের কালো কালো ছায়া সূর্যালোক নেই।
তবু তার খোঁজে দিন রাত ফুটপাতে ফুটপাতে নক্ষত্রের জ্যোৎস্নায়
থরে থরে শুয়ে আমার মতই যেন কারা।
হারিয়ে যেতে চাই বার বার
কোন অজানায়, নিরাশায়।


লেখক পরিচিতি : বকুল বিশ্বাস
বকুল বিশ্বাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up