মৃত্যু আর নীল তারা

লেখক : পার্থ সরকার

বিশ্বস্ত নির্বাচন – দালালের প্রয়োজন
মিথ্যা সত্যই
পর্যাপ্ত ক্ষতচিহ্ন
কেউ নেই বেঁচে থাকার পুস্পস্তবকে
জেগে থাকার অস্তিত্বে দেবদারু… চুপ করে দাঁড়িয়ে দোয়েল…

ভৌগোলিক ছায়াপথ

ছুটে পালানোর তাগিদে সাড়া ফেলে দেয় রোগ মধুমেহ
ঝিমুনি অধ্যায়ে মাতোয়ারা বোতল স্যালাইনের
ফুলে ফেঁপে ওঠে গোলার্ধের পেনশন সাবেকি ঝাড়ফুঁকে

সকালের অনেক আগেই মাতৃহারা আধুলির গায়ে লেপটে থাকা সেবাসদন

কেউ কি কোথাও যাবে?


লেখক পরিচিতি : পার্থ সরকার
পার্থ সরকার কবিতা লেখেন মূলত দিশাহীনতার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up