লেখক : Hemanta lohar
ভোরের আলো জানালা ছুঁয়ে
ডাকে গ্রামের পথ,
মায়ের হাতে মুড়ি-মুড়কি,
দিনের শুরু রথ।
বাঁশবাগানে হাওয়া এলে
পাতারাও গান গায়,
মাটির পথে খালি পায়ে
শৈশব হেঁটে যায়।
কেউ বা চাষে, কেউ বা জালে,
কেউ সাজায় তার ঘর,
সবার মাঝে ভালবাসা
নেইকো আপন-পর।
বৃষ্টির জলে কাগজ নৌকা
ভাসে পুকুরপাড়ে,
ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো
ঘুরে বেড়ায় ধারে।
সন্ধ্যা হলে তুলসীতলায়
জ্বলে প্রদীপখানি,
দিদার মুখে গল্প শুনে
ঘুমিয়ে পড়া দিনখানি।
এ গ্রাম শুধু মাটির ঘর নয়,
এ গ্রাম মায়ার নাম,
এখানকারই ধুলো মেখে
শিখেছি জীবনের দাম।
পৃথিবী যদি অনেক দূরে
নিয়ে যায় আমায়,
গ্রামের পথে ফেলে আসা
শৈশব ফিরে চায়।
যতদিন এই বাংলার বুকে
বাজবে পাখির সুর,
ততদিন আমার গ্রামের মায়া
থাকবে হৃদয়জুড়।
লেখক পরিচিতি : Hemanta lohar
Student

