৫ই আগস্ট

লেখক : কবি ইমদাদ শাহ্

৫ই আগস্ট মানে আমি বাঙালি
আমি চিরবিপ্লবী বীর
আমি অন্যায়ে করি না নতশির
আমি ভয়াবহ আগুনের লেলিহান শিখা
আমি কপালে পড়ি পতাকার লাল রক্তটিকা
আমি টগবগে তরুণ চিরদিন
জানি না ভয় -অদম্য যোদ্ধা, জ্বালাই পোড়াই সঙ্গীন
ঢাক ঢোল পিটিয়ে
অন্যায়ের সামনে দাঁড়াই মাথা উঁচু করে
আমার শক্তি-সাহস-তেজে ভরা দেশপ্রেম
আর মুখোশের আড়ালে
যারা তিলে তিলে দেশকে নিঃশেষ করে
তাদের সিংহাসন থেকে উপড়ে ফেলি
আমি নই দুর্বল আমি বাঙালি
সম্মুখ সমরে এগিয়ে চলি
আমি বাঙালি আমি যোদ্ধা চিরদিন
যখন তরুণদের রক্তে রাঙা হ’ল বাংলার জমিন
এমনতর গর্জন যেন পৃথিবী শোনেনি কোনদিন
অশ্রুসজল চোখে সেই মায়েদের সাথে
৫ই আগস্ট স্মরণে
আমি বাঙালি চিরবিপ্লবী বীর
আমি অন্যায়ে করি না নতশির


লেখক পরিচিতি : কবি ইমদাদ শাহ্
কবি ইমদাদ শাহ্ সমসমায়িক আধুনিক কবিদের মধ্যে অন্যতম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up