চেয়ার ও আমি

লেখক : প্রিতম গোর্কি

১

আজ বিকেলে হঠাৎ বাতাস
আমার নাম ধরে ডাকল,
মিথ্যে না সত্যি বুঝে ওঠার আগেই
আমি নিজের ভিতরে
একটা ফাঁকা চেয়ার খুঁজে পেলাম।

২

চেয়ারটি সম্ভবত সেই দিনের,
যেদিন আমি নিজেকে বসিয়ে
দীর্ঘক্ষণ জিজ্ঞাসা করেছিলাম
“তুই আসলে কোথায় যাচ্ছিস?”
উত্তরটা তখনও লোড হচ্ছিল,
এখনও হয়ত ‘বাফারিং’-এ আটকে আছে।


লেখক পরিচিতি : প্রিতম গোর্কি
কবি ও গল্পকার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up